1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন: কাদের - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে, স্বাধীন পেশা বেছে নিতে হবে। তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন।’

দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. জাফর সাদেক প্রমুখ।

সেতুমন্ত্রী বলেন, পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দিতে হবে।

চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে। তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে, স্বাধীন পেশা বেছে নিতে হবে। তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন।’

তিনি আরও বলেন, চলার পথে নানান বাধা আসবে, গতি হারাবে ঝড়ে। কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য প্রাণশক্তি দিয়ে। তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা। সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন ব্লু-ইকোনোমির। বিশ্ব ব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন, বাঙালি বীরের জাতি।

তিনি বলেন, করোনা মহামারি বিশ্বকে থমকে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন। করোনার নতুন ধরনের সংক্রমণ এবং এর গতিপ্রকৃতি বিবেচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শীঘ্রই একটি সিদ্ধান্ত নেবে।

একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, মাছে ভাতে বাঙালির পরিচয় আবার বিশ্ব মাঝে তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে।

আজকের প্রজন্ম মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে, ওবায়দুল কাদের তাদেরকে এসব অপরাধ থেকে দূরে থাকারও নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft