মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

ফের কমলো স্বর্ণের দাম

  • আপডেট হয়েছে : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৭১ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। গতকাল মঙ্গলবার এক বৈঠকে বাজুস স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। দাম কমানোর ঘোষণায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলঙ্কার কিনতে এখন খরচ পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা। আজ বুধবার থেকে সারা দেশে এই দাম কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ২৫ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা কমিয়েছিল সমিতি। ফলে টানা দুই সপ্তাহে দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ৩ হাজার ৬৭৩ টাকা। অবশ্য গত ১৫ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল সমিতি।

বুধবার থেকে স্বর্ণের নতুন দাম- ২১ ক্যারেট প্রতি ভরি ৬৯ হাজার ৫১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলঙ্কার প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ছিল ঊর্ধ্বমুখী। সে কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা এবং ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তারপর হঠাৎ করেই বিশ্ববাজারে কমতে থাকে স্বর্ণের দাম।

দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলছে, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক সোনার বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও স্বর্ণের দাম এক হাজার ১৬৬ হাজার টাকা কমানো হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft