1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
২৫ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার ৪ - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

২৫ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার ৪

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

মোংলায় হরিণের মাংস পাচারকালে ২৫ কেজি মাংসসহ চার দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মোংলা থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ তাদের ব্যবহার করা দুইটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী বাজার হয়ে মোটরসাইকেল করে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে নজরদারিতে থাকা এএসআই সাধন বিশ্বাস ও এএসআই অমিতের নেতৃত্বে তাদের আটক করা হয়।

এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাকৃতরা হলো- জপতোষ মণ্ডল (৩৮), টিটু মণ্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মণ্ডল (৩৮)। তাদের বাড়ি মোংলা, খুলনা ও গোপালগঞ্জে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft