1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: জয় - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: জয়

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

স্বাধীনতা বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আমরা সেটা হতে দেব না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে জয় বলেন, ‘স্বাধীনতার বিরোধীদের কীভাবে মোকাবিলা করতে হয় তা আমরা জানি।’

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ সরকারের নেয়া ডিজিটাল বাংলাদেশের কর্মসূচির এগিয়ে যাওয়ার ১২ বছর শীর্ষক এক ওয়েবিনারে শনিবার দেয়া বক্তব্যে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির নানা দিক তুলে ধরার পর একথা বলেন সজীব ওয়াজেদ।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটি আধুনিক উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করছি। তবে এখানে দুঃখের বিষয় একটি সতর্কতায় আমি শেষ করতে চাই, সেটা হল যে, একটা শ্রেণি আছে আমাদের দেশে তারা ইতোমধ্যে খুব মাথা উঁচু করেছে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা করছে।’

জয় বলেন, স্বাধীনতার বিরোধী শক্তিরা হুমকি দিচ্ছে বাংলাদেশকে তারা আফগানিস্তান বানিয়ে দেবে।

আমরা কী চাই তা আবার হোক? আমাদের দেশ আবার সেই একটি মান্ধ্যাতার আমলের দেশ হয়ে যাবে? এমন প্রশ্ন রেখে তার উত্তরে তিনি বলেন, সেটা আমরা হতে দেব না।

মৌলবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার যতদিন আছে আমরা সেটা হতে দেব না।

তরুণ-তরুণীদের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘আমি বলতে চাই, এই মৌলবাদী শক্তিকে আমাদের মুছে ফেলতে হবে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারা সাহস করেছে জাতির পিতার ভাস্কর্য ভাঙার। জাতির জনকের ওপর হামলা করাটা কী?’

‘এটা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনার ওপর হামলা। আমাদের স্বাধীনতার চেতনার ওপর হামলা কারা করেছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে। তাদেরকে আমরা কী ডাকি? তাদেরকে আমরা রাজাকার ডাকি। একাত্তরে ছিল জামায়াত আর এখন হেফাজত সেই নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে, বলেন তিনি।

জয় বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছি, বাংলাদেশকে আধুনিক করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল করছি সব চ্যালেঞ্জ মোকাবিলা করে। রাজাকারদেরকে মোকাবিলা আমরা করতে জানি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft