শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রেলক্রসিং খোলা ছিল, গেটম্যান ঘুমিয়ে ছিলেন: এসপি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৩ বার পড়া হয়েছে

জয়পুরহাট সদরে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর গেটম্যানও ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির।

আজ শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে বাসের ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল।

পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে। নিহত ১২ জন বাসের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও ‍পুলিশ সুপার সালাম কবির।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সৈকত বলেন, গেটম্যানের ভুলের কারণেই এতগুলো প্রাণ ঝড়ে গেল। রেলক্রসিং বন্ধ থাকলে এ দুর্ঘটনা ঘটতো না।

পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির সাংবাদিকদের বলেন, রেলক্রসিং খোলা ছিল। গেটম্যান ঘুমিয়ে ছিলেন।

রেলক্রসিং খোলা দেখে বাসচালক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft