1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে বিকৃত পোস্ট, যুবক আটক - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে বিকৃত পোস্ট, যুবক আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার’ করায় সিলেটে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১০টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।

গ্রেফতার যুবকের নাম আব্দুল কাদের (২৯)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পারকুল গ্রামের আব্দুন নূরের ছেলে। কাদের নগরের পাঠানটুলা এলাকায় বসবাস করছিলেন। মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন জানান, আব্দুল কাদের ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সড়ক পরিবহন মন্ত্রী, সেনাপ্রধান, আইজিপিকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করেন। তার বিরুদ্ধে এসআই মো. আসাদুজ্জামান জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft