রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

অস্ত্র ঠেকিয়ে প্রায় সোয়া কোটি টাকার স্বর্ণ ছিনতাই

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীতে অস্ত্র ঠেকিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ১৭০ ভরির ১৭টি স্বর্ণের বার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার নগরের বোয়ালিয়া মডেল থানার শিরোইল এলাকায় স্বর্ণের বার ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সোমবার বিকালে থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।

ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, ছিনতাই হওয়া স্বর্ণের বারগুলো রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টির লায়লা জুয়েলার্সের জন্য যাচ্ছিল। এই জুয়েলার্সের মালিকের নাম মানিক হোসেন মিয়া। তার বাড়ি নগরীর বালিয়াপুকুর এলাকায়। রাজশাহীর পুঠিয়ার স্বর্ণ ব্যবসায়ী ধীরেন ধর এই বারগুলো ফেনী থেকে নিয়ে এসেছিলেন।

জিতেন ধরের বরাদ দিয়ে ওসি নিবারণ আরও জানান, ধীরেন ধর ফেনী থেকে ১৭টি স্বর্ণের বার নিয়ে প্রথমে পুঠিয়ায় নামেন। পরে তারা দুই ভাই ধীরেন ও জিতেন ধর পুঠিয়া থেকে রজনীগন্ধা পরিবহনের বাসে রাজশাহীতে যান। সকাল সাড়ে ৮টার দিকে ভদ্রা মোড়ে বাস থেকে নেমে মানিক মিয়ার বাসার দিকে যাচ্ছিলেন। এসময় শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক ধীরেন ধরকে আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে ১৭টি বারসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ওসি বলেন, প্রতিটি বারের ওজন ১০ ভরি করে। ১৭টি বারে মোট ১৭০ ভরি সোনা ছিল। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ১৯ লাখ টাকা।

অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ধীরেন ও জিতেনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে, বলেন নিবারন চন্দ্র বর্মন।

তিনি বলেন, স্বর্ণের বারগুলো নিয়ে আসার বিষয়ে মানিক আগে থেকেই জানতেন। বারগুলো বৈধ পন্থায় আনা হচ্ছিল কিনা সেটিও যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft