সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ভাই আমাকে বাঁচান, আমিও পুলিশ সদস্য’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

টিকিট চেকিংকে কেন্দ্র রাজশাহীতে ট্রাফিক পুলিশের হাতে মারাত্মক ভাবে জখম হয়েছেন এক পুলিশ সদস্য। সেসময় আরএনবি সদস্যেদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক পুলিশকে দেখে বলেন, ‘ভাই আমাকে বাঁচান, আমিও পুলিশ সদস্য।’

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে থানায় এ ঘটনার প্রেক্ষিতে একটি মামলাটি দায়ের করা হয়েছে। এতে নির্যাতনে অংশ নেয়া আরএনবির চারজনসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন-আরএনবির নায়েক কাইয়ুম আলী, সিপাহী শাহিন আলম, মিজানুর রহমান ও বেলাল হোসেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মারধরের শিকার পুলিশ সদস্যের নাম রিয়াজ হাসান (৩৫)। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।

এর আগে, গত বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনি মারধরের শিকার হন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েই তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে আরএনবির চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা অপ্রীতিকর। বিষয়টি শোনার পর জড়িতদের ডিউটি অফ করার নির্দেশ দিয়েছি এবং তাদের সঙ্গে সঙ্গে রিপোর্ট দিতে বলেছি। এ বিষয়ে দুজন সহকারী কমান্ডেন্ট শাহ আলম মোল্লা (সদর) ও আতাউর রহমান পোকশীর সমন্বয়ে একটি তদন্ত কমিটি করেছি। ৭ কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমাদানের নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিচার করা হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft