শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

বেড়েছে চালের দাম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৬৯ বার পড়া হয়েছে

কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে চালের দাম। এমতাবস্থায় রাজধানীতে চাল কিনতে এসে হতাশ ক্রেতারা।

আজ শুক্রবার সকালে, সরেজমিনে গেলে মোহাম্মদপুর কৃষি বাজারের পাইকারি বিক্রেতারা জানান, কেজিতে ৪/৫ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৫৮/৬০ টাকা, মধ্যম মানের নাজিরশাইল ৬২/৭০ টাকায়।

তবে, দফায় দফায় চালের দাম বাড়ায় বিপাকে খুচরা ক্রেতারা। এদিকে, পাইকারিতে দাম কমেছে পেঁয়াজ ও নতুন আলুর। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬, নতুন আলু ৪২ থেকে ৪৩ টাকা কেজিতে। আর আদা মানভেদে ৫৫ থেকে ১৫০ টাকা, রসুন ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, সরবরাহ বেশি থাকায় সস্তা সবজির দাম। দাম কমেছে পেঁয়াজ ও নতুন আলুর। বিক্রেতারা বলছেন, বাড়তি দাম দিয়েও চাহিদা মত চাল পাচ্ছেন না তারা।

এছাড়া বেগুন মানভেদে ২০/৩০, মুলা ৮/১০ টাকা কেজি। তবে পাইকারির এসব সবজি কোনো কোনোটি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরায়। যদিও বিক্রেতারা জানান, সবজির বিক্রি কমেছে। এছাড়া, বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ আর খাসির মাংস ৮০০ টাকা কেজি।

অন্যদিকে, সবজির পাইকারি বাজারে স্বস্তি রয়েছে। রায়েরবাজারের পাইকারি বাজারে বাঁধাকপি ১৮/২০ এবং ফুলকপি ৮/১৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft