মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

বিয়ে করতে যেয়ে বর হাসপাতালে

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

বিয়ে করতে যেয়ে বর ইফতেখার উদ্দিনহাসপাতালে । ফেনীর দাগনভুঞায় বিবাহোত্তর অনুষ্ঠানে গেট এবং স্টেজ না দেয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত বর ইফতেখার উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ইফতেখার ছাড়াও তার বাবা, মা, বড়ভাই, বোন-ভগ্নিপতিসহ ১৫ জন আহত হন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ছাগলনাইয়ার পৌর শহরের সাবেক এনা কাউন্টারে নির্মিত কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। বর ইফতেখার উদ্দিন উপজেলার রাজাপুর ইউপির জয় নারায়ণপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

জানা যায়, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে সাহেদা আক্তার রিয়ার সঙ্গে দাগনভূঞা উপজেলার পূর্ব জয়নারায়ণ গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ইফতেখার উদ্দিনের বিবাহোত্তর অনুষ্ঠান চলছিল। গেট এবং স্টেজ না দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে বরপক্ষের লোকজন চেয়ার, টেবিল, গ্লাস, কাচের বোতল ও প্লেট ভাংচুর করলে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft