সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা তাসনিম সিমরান (২০)কে কুপিয়ে জখম করার অভিযোগে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন।

সিমরান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত ছাত্রী ফারজানা তাসনিম সিমরান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে।

এদিকে অভিযুক্ত ঝর্ণা মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তার মা জরিনা বেগম ভুক্তভোগীর বাড়ির কাজের বুয়া।

ভুক্তভোগীর মা ফরিদা ইয়াসমিন বলেন, দুপুরে ঝর্ণা আমাদের বাড়িতে আসে। এ সময় আমার মেয়ে সিমরান তার বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ির দরজার তালা খুলে বের হচ্ছিল। হঠাৎ দেখি আমার মেয়ের মাথার চুল ধরে জোরে টান দিয়ে ঝর্ণা একটি বঁটি দিয়ে বুকের বাম পাশে সজোরে আঘাত করে। সিমরানের চিৎকারে ঝর্ণা বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

নগরীর বোয়ালিয়া থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ঝর্ণাকে আটক করা হয়। সে অসুস্থ হওয়ায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে হামলায় ব্যবহৃত বঁটিসহ একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে সে হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন এএসআই শরিফুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft