1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বিজয় দিবসে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৫ নম্বরের কাছে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারী ৭/৮ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যান।

পারাপারকারী দলের সদস্যরা ভারতীয় বিএসএফে’র কৌশিক ক্যাম্প ও রতনপুর ক্যাম্পের মাঝামাঝি সীমান্তে পৌঁছালে ভারতের ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। জাহিদুল ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

বিএসএফের ছোড়া গুলিতে ভারতীয় একজন ও বাংলাদেশি আরও একজন গরু পারাপারকারী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সীমান্ত সূত্রগুলো জানিয়েছে।

তবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। নিহত বাংলাদেশির লাশ ভারতীয় সীমান্ত অংশে দুপুর পর্যন্ত পড়ে ছিল। দুপুর ১টায় ভারতের মেখলিগঞ্জ থানা-পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

পাটগ্রামের শমসের নগর বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ‘সীমান্তে বাংলাদেশি গরু পারাপারকারী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ঘটনাস্থলের পার্শ্ববর্তী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এরপর বিস্তারিত বলা সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!