সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বিএনপি জঙ্গিবাদকে মদদ দিচ্ছে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিরবতা পালন করার পেছনের মূল কারণ হচ্ছে তারা পেছন থেকে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে।

আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে বিএনপি নেতারা কেন নিরব – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নিরবতা পালন করার পেছনের মূল কারণ হচ্ছে তারা পেছন থেকে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তিরা এখনো ষড়যন্ত্র করছে, এদের বিষবৃক্ষের ঢালপালা এখনো বিস্তার করে আছে। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির সমূলে মূল উৎপাটিত করাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ।’ এ জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft