1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপির নেতারা সেতুর ওপর দিয়ে যাবেন নাকি নিচ দিয়ে, প্রশ্ন তথ্যমন্ত্রী’র - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বিএনপির নেতারা সেতুর ওপর দিয়ে যাবেন নাকি নিচ দিয়ে, প্রশ্ন তথ্যমন্ত্রী’র

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জনগণেল কাছে প্রশ্ন তুলেছেন ‘বিএনপির নেতারা কি এখন সেতুর ওপর দিয়ে যাবেন, নাকি নিচ দিয়ে?’

আওয়ামী লীগ এ সেতু করতে পারবে না; আর করতে পারলেও কেউ এ সেতু দিয়ে যাবে না—খালেদা জিয়ার একটি বক্তব্যর প্রসঙ্গ তুলে ধরে তথ্য মন্ত্রী বলেন, ‘এখন জনগণের প্রশ্ন, বিএনপির নেতারা কি এখন সেতুর ওপর দিয়ে যাবেন, নাকি নিচ দিয়ে যাবেন?’

আজ শনিবার ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শীর্ষক এ অনলাইন সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। দুপুরে তথ্যমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে এক ওয়েবিনারে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে পাল্টা এ প্রশ্ন তোলেন তিনি। ।

‘দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি, ফেসবুক ইউজার ৪.৫ কোটি। তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী বছরে এর সংখ্যা দ্বিগুণ করা সরকারে লক্ষ্য। তথ্যপ্রযুক্তি খাতে যেখানে ২০০৮ সালে রপ্তানি আয় ছিল ২৬ মিলিয়ন ডলার, এখন তা হয়েছে ১ বিলিয়ন বা ১০০০ মিলিয়ন ডলার। ডিজিটাল লেনদেন বা মোবাইল ব্যাংকিংয়ে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উদাহরণ’, বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘বিশ্বে বর্তমানে আইটি ও আইসিটি-নির্ভর চতুর্থ শিল্প বিপ্লব চলছে। বাংলাদেশ আগের তিনটি শিল্প বিপ্লবে অনেক পিছিয়ে থাকলেও চতুর্থ শিল্প বিপ্লবের সাথে পথ চলছে। ভারত যেখানে ২০১৬ সালে ডিজিটাল ভারতের কিংবা ইউকে যেখানে ২০১৮ সালে ডিজিটাল ইউকের ঘোষণা দিয়েছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালেই ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশকে সত্যিই ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, যারা ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যখন পদ্মা সেতুর কাজে হাত দেয়, তখন এক টাকা ছাড় না করেও বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিল। পরবর্তীতে কানাডার আদালতে প্রমাণিত হয় যে, বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা।’ তখন বিশ্বব্যাংকের সাথে সুর মিলিয়ে বিএনপিসহ দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ, বিশিষ্ট অর্থনীতিবিদ বিভিন্ন সভা-সিম্পোজিয়ামে পদ্মা সেতু নিয়ে নানা ধরনের অভিযোগ করেছিল। তাদের পক্ষে যা যা করা সম্ভব, তখন তা-ই করেছিল।

‘বিশ্বব্যাংক পরবর্তী সময়ে প্রকল্পে অর্থায়ন করতে চাইলেও মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সে প্রস্তাব ফিরিয়ে দেন এবং সম্পূর্ণ নিজেদের অর্থায়নে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত নেন। তখনও বিএনপিসহ এসব ব্যক্তি-সংস্থার মুখ বন্ধ ছিল না। তারা সব সময়ই এ প্রকল্প নিয়ে নেতিবাচক বক্তব্য অব্যাহত রেখেছেন। কিন্তু গত ১০ ডিসেম্বর পদ্মার দুই পাড় সংযুক্ত হওয়ার পর তাদের আর কোনো বক্তব্য শোনা যাচ্ছে না। তাই জনগণের এখন প্রশ্ন—বিএনপিসহ এসব ব্যক্তি-প্রতিষ্ঠান কি লজ্জায় মুখ লুকিয়েছেন, নাকি আশাহত হয়েছেন?’

মন্ত্রী বলেন, ‘দেশের বা সরকারের কোনো কাজে ভুল পেলে বিদেশিরা যে সুরে কথা বলেন, বিএনপিসহ এসব সংস্থা-ব্যক্তি তার চেয়েও দশ গুণ আওয়াজ তোলেন। দেশের এমন সাফল্যে যেখানে সবাই শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন জানাচ্ছেন, সেখানে তাদের এমন নীরবতাই আসলে প্রমাণ করে, তারা আসলে আশাহত হয়েছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft