শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

বাংলাদেশকে মেধা শুন্য করতেই পাকিস্তানিরা জাতীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল-পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নব-নির্বাচিত পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস সংগ্রামের পর নিশ্চিত পরাজয় যেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর আলবদর আল-শামসরা মিলে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বুদ্ধিজীবি হত্যার ঠিক দুই দিন পড় ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্নসমর্পন করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অদ্ভুদয় ঘটে। পাকিস্তানীরা বাংলাদেশকে মেধা শুন্য করতেই সেদিন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সড়ক ও জনপথ বিভাগের অভ্যান্তরের বদ্ধ ভুমিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, পলাশবাড়ী প্রেসক্লাব ও মহিলা আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুস্পমাল্য অর্পন শেষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র আরও বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে, যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে বা পালাতক রয়েছে তাদের বিচারের রায় কার্যকর করে দেশবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পুরুষ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার মিত্র, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওঃ মোস্তাফিজার রহমান রাজা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft