1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

পলাশবাড়ীতে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে নেশার টাকা না দেওয়ায় মাদকসক্ত ছেলে ছাদেকুল ইসলামের ছুরিকাঘাতে বাবা শফিউল ইসলামের (৬০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজার এলাকায়। নিহত শফিউল ইসলামের বাড়ি রওশনবাগ বাজারের পাশে কৃষ্ণপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ছাদেকুল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা না পেয়ে প্রায়ই সে পরিবারের সদস্যদের মারধর করতো। বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হন ছাদেকুল। সন্ধ্যায় বাবা শফিউল বাড়ির পাশে রওশনবাগ বাজারে যান। তখন ছাদেকুল পেছন থেকে এসে বাবার গলা ধরে পেটে-বুকে উপুর্যপুরী ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা শফিউলকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে, বাজারের লোকজন মোটর সাইকেল নিয়ে পিছনে ধাওয়া করে ছাদেকুলকে আটক করে।
পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft