রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মিত হচ্ছে এবং হবেই: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

জিয়ার আমলে যারা দলছুট রাজনীতিবিদ তাদের হাট বসতো, সেই হাটে অনেকে বিক্রি হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও রাজনীতির হাটে বিক্রি হওয়া একজন রাজনীতিবিদ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তথ্যমন্ত্রীর কক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

ভাস্কর্য নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা যে কারো সঙ্গে বসতেই পারি। যারা নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটে তাদের সঙ্গেও সরকার বসেছে, শেখ হাসিনা বসেছেন। যারা সরকারকে প্রতিদিন টেনে নামিয়ে ফেলার হুমকি দেয়, প্রেসক্লাবের সামনে নয়াপল্টনে তাদের সাথেও আমরা বসেছি। সুতরাং যারা ভাস্কর্য ইস্যুতে বিরূপ মন্তব্য যারা করছে তাদের সঙ্গে সরকার বসতেই পারে।

ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মিত হচ্ছে এবং হবে বলেও জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের আমল থেকে ব্রিজ নির্মাণসহ উন্নয়ন শুরু হয়েছে মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ব্রিজ নির্মাণ তো মোগল-সুলতানি আমল থেকে শুরু হয়েছে। জিয়াউর রহমানের আমলে ফখরুল সাহেবদের মতো নেতাদের কেনা-বেচা হয়েছে।

তিনি বলেন, সেই সময় একটি ধনিক শ্রেণি তৈরি করা হয়েছিলো, ব্যাংক লুটেরা শ্রেণি তৈরি করা হয়েছিলো। তখন বিএনপি সমর্থিত ব্যবসায়ীদেরকে, বিএনপি নেতাদেরকে ব্যাংক ঋণ দেয়া হয়েছে। যে শোধ করবে না, সেই মানুষদের তারা ঋণ দিতো। অর্থাৎ লুটপাট শুরুই হয়েছিলো জিয়ার আমলে। আর সেই লুটপাট ষোলকলায় পূর্ণ হয়েছে খালেদা জিয়ার আমলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft