মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

দ্বন্দ্বের জেরে চারজন মিলে ধর্ষণ, অতঃপর…

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাবাসসুমকে চারজন মিলে পালাক্রমে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্তরা। এ ঘটনায় আটককৃত চারজন পুলিশের কাছে জবানবন্দি দেন।

নিহত শিশুর বাবার সঙ্গে আসামি বাপ্পির পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ সুপার আজ শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন।পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, ১৪ ডিসেম্বর ধুনট উপজেলার নশরতপুর গ্রামে ইসলামী জলসা থেকে তাবাসসুম নিখোঁজ হয়। রাতেই জলসার পাশে একটি টেকনিক্যাল কলেজে তার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। ১৫ ডিসেম্বর ধুনট থানায় এ ঘটনায় মামলা হলে একই গ্রামের শামীম রেজাকে আটক করলে তিনি ঘটনার বিবরণ দিয়ে অন্য আসামি একই গ্রামের প্রধান আসামি বাপ্পি আহম্মেদ, কামাল পাশা, লাবলু শেখের নাম বলেন। ধর্ষণের পর হত্যার লোমহর্ষক বিবরণও দেন তিনি।

তিনি আরও জানান, প্রধান আসামি বাপ্পির পরিবারের সঙ্গে তাবাসসুমের বাবা বেলাল হোসেনের দ্বন্দ্ব ছিল। এ দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ড। আজ আসামিদের আদালতে হাজির করে আট দিনের রিমান্ড চাওয়া হবে।

ঘটনার সময় নিহতের বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরিরত ছিলেন। তাবাসসুম তার দাদা-দাদীর সাথে থাকত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft