1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দেড় লাখ ইয়াবাসহ তিন যুবক আটক - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

দেড় লাখ ইয়াবাসহ তিন যুবক আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে চট্টগ্রামের আনোয়ারা ও পটিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।

আটক তিনজন হলেন- কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।

আটক তিনজন টাকার বিনিময়ে টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা পৌঁছে দিতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবা উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

তিনি আরও জানান, ‘তারা টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে আসছিলেন। চট্টগ্রামে এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতেন বলে আমাদেরকে জানিয়েছেন। কার কাছে এই চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft