1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৭২ শতাংশ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৭২ শতাংশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৯ বার পড়া হয়েছে

দেশের কওমি শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ৭২.৬৫ শতাংশ। এরমধ্যে ছাত্র ৮২.১০ শতাংশ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ।

শনিবার (১৯ ডিসেম্বর) ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।

এর আগে এদিন আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের চূড়ান্ত পরীক্ষার ফল অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নম্বর আইনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান দেওয়া হয়।

এবার মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৩৪২ জন। উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৩৮০ জন এবং ছাত্রী চার হাজার ৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ। মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৯৩৩ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৫০০ জন ছাত্র আর ৭৭১ জন ছাত্রী। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৮৯১ জন ছাত্র, দুই হাজার ২৮১ জন ছাত্রী এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৫৬ জন ছাত্র আর এক হাজার ৭৪৪ জন ছাত্রী।

ফল অনুমোদনের সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মুফতি জসীমুদ্দীন, মাওলানা মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, মাওলানা ছফিউল্লাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!