রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

ডিজিটাল বাংলাদেশ প্রেক্ষিত গাইবান্ধা শীর্ষক’ সেমিনার ও পুরস্কার বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

ডিজিটাল বাংলাদেশ প্রেক্ষিত গাইবান্ধা শীর্ষক’ সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেষ্ট মো. সাদেকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল রাফিউল আলম। সেমিনার আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. হাসান আলী ও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আবেদুর রহমান স্বপনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচি রূপকল্প ২০২১ এর মূল উপজীব্য। যার বাস্তবায়নের মূল লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ। সেই হিসেবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের একযুগ পূর্তি হলো।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ এর উদ্যাপন উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft