রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

টিউশন ফি ছাড়াও অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গাইবান্ধায় অভিভাবকদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন উপেক্ষা করে গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে টিউশন ফি ছাড়াও অন্যান্য সকল ফি আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে ৯ ডিসেম্বর বুধবার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সমন্বিত অভিভাবক পরিষদ গাইবান্ধা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে সমন্বিত অভিভাবক পরিষদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. রেজাউল করিম রেজা, নুর মোহাম্মদ বাবু, তানজিমুল ইসলাম জামিল, জামিরুল ইসলাম খন্দকার, আসাদুল্লাহ মিতা, শফিকুর রহমান খোকা, আশরাফুল আলম জুয়েল, মাছুমউজ্জামান, প্রভাষক রফিকুল ইসলাম, মনজুরা বেগম, নাছরিন বেগম, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সাদা মিয়া, শরিফুল ইসলাম, প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালে অভিভাবকরা আর্থিক সংকটের মুখে পড়েন-তা বিবেচনা করে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি আদায়ের নির্দেশনা দিয়েছে। কিন্তু গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তা উপেক্ষা করে নানা কৌশলে মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করছে। তাই বক্তারা এর প্রতিবাদ জানিয়ে শুধু টিউশন ফি নেয়ার জন্য ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, আন্দোলনরত অভিভাবক সদস্য আবুল কালাম আজাদের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মানববন্ধনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft