1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘জাইমাকে নিয়ে আসতে হবে, তারেককে দিয়ে হবে না: ডা. জাফরুল্লাহ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

‘জাইমাকে নিয়ে আসতে হবে, তারেককে দিয়ে হবে না: ডা. জাফরুল্লাহ

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

তারেক তারেক জিন্দাবাদ করে লাভ হবে না। তারেকের স্তুতি গেয়ে দেশের ক্ষমতায় আসা যাবে না। মাঠে নামতে হবে, এ জন্য জাইমাকে (তারেক রহমানের মেয়ে) নিয়ে আসতে হবে। তারেককে দিয়ে হবে না।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাইমাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেতে হবে। তাহলে শেখ হাসিনার সঠিক প্রতিদ্বন্দ্বী পাওয়া যাবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে বিএনপি সত্যিকারের আন্দোলন করেনি। নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন, কিন্তু আন্দোলন করেননি।

খালেদা জিয়াকে তার বাসভবন ‘ফিরোজা’র সামনে বসার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, তিনি যদি প্রতিদিন একঘণ্টা করে ফিরোজার সামনে বসেন তাহলে আন্দোলন বেগবান হবে। মানুষ জানবে তাদের নেত্রী গৃহবন্দী হয়ে বসে আছেন।

আলেমদের উদ্দেশ্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগই আলেমদের অযথা বিতর্কে জড়িয়েছে। তাদের অযথা বিতর্কে জড়িয়ে পড়াটা ইসলামের জন্য ক্ষতিকর। আমি তাদের বলতে চাই— অযথা বিতর্কে না জড়িয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft