রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে
‘সোনালী আঁশের সোনার দেশ- মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পাটবীজ চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে এ কর্মশালায় বক্তব্য রাখেন। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধা পাটবীজ অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিজেআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবুল ফজল মোল্লা, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান আলী, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ অতিরিক্ত পরিচালক (পিপি) এনামুল হক, গাইবান্ধা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, গাইবান্ধা সদরের পাট উন্নয়ন উপসহকারী কর্মকর্তা জান্নাতুল আফরোজ লুসি, গোবিন্দগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। কর্মশালায় উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ১০০ জন পাটচাষী অংশগ্রহণ করেন। শেষে উন্নতমানের একটি করে পাটব্যাগ চাষীদের উপহার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft