সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১৪ ডিসেম্বর সোমবার নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, ওয়াশিকার ইকবাল মাজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহিদুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft