রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

খুন করে মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিল্লাল হোসেন নামক এক ব্যবসায়ীকে খুন করে মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিল্লাল হোসেন কলতাপাড়া মীরেরটেক গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে।

পুলিশ গতকাল মো. বিল্লাল হোসেন নামে ওই ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া মীরেরটেক এলাকা থেকে। গত রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের মাথাটি উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। বিল্লাল মীরেরটেক বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন।

উপজেলার মীরেরটেক এলাকায় বাড়ির পাশের গভীর জঙ্গলে গতকাল সকালে মো. বিল্লালের মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহসান উল্লাহ জানান, বিল্লাল হত্যার কারণ ও এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। নিহতের স্ত্রী রুমা আক্তার জানান, তার স্বামী রাতে দোকান বন্ধ করে ওয়াজে যাবেন বলেছিলেন। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft