1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কোটি টাকায় কিডনি বিক্রির বিজ্ঞাপন - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

কোটি টাকায় কিডনি বিক্রির বিজ্ঞাপন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

আহমেদ খান (২৮) নামের এক ব্যক্তি কাশ্মীরে ব্যবসায় সবকিছু হারিয়ে ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৩৭৩ টাকায় (১ লাখ ২০ হাজার ডলার) নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। অর্থ সহায়তার সমস্ত বিকল্প পথ শেষ হওয়ায় তিনি জানান, কিডনি বিক্রির চেষ্টা করা ছাড়া তার আর কোনো উপায় নেই।

গত সোমবার শ্রীনগরভিত্তিক কাশ্মীর রিডার পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছিলেন আহমেদ খান। সেখানে লেখা ছিল, ‘আমার কিডনি বিক্রি করতে চাই। কারণ আমি ব্যবসায় সমস্ত কিছু হারিয়েছি। ফলে আমি এখনো ৯০ লাখ রুপি পরিশোধ করতে পারিনি। কিডনির প্রয়োজনে যে কাউকে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। যদিও ভারতের নয়াদিল্লির শাসিত বিতর্কিত এই অঞ্চলটির কিডনি বিক্রি করার কাজটি অবৈধ।’ এই বিজ্ঞাপন দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে পাঁচজন সাড়া দেয়।

গতকাল মঙ্গলবার আহমেদ আরব নিউজকে বলেন, ‘আপনি যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, তখন আপনি এ রকম বিজ্ঞাপন পোস্ট করতে পারেন।’ বিজ্ঞাপনটি প্রচার করায় কাশ্মীর রিডার পরিচালনার বিজ্ঞাপন চালানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হয়েছেন।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজীগুন্ড এলাকার নুসু গ্রামে বসবাস করেন আহমেদ খান। তিনি জানান, এক দশক ধরে চুক্তি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কাজটি ইতিমধ্যে ধীর গতিতে চলছিল। এর কারণ হিসেবে তিনি জানান, ভারত সরকার এই অঞ্চলের বিশেষ সাংবিধানিক মর্যাদাকে প্রত্যাখ্যান করে।

এ কারণে কাশ্মীর এক বছর ধরে বন্ধের ফলে তিনি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েন। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিয়েছিল। এরপরে তিনি আর্থিকভাবে সমস্যায় এবং ব্যবসায় ক্ষতির মধ্যে পড়েছি।

সংবাদপত্রের বিজ্ঞাপন পোস্ট করার আগে আহমেদ খান তার সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতার কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাহায্যে পাননি।

বিজ্ঞাপনের সাড়া পাওয়া প্রসঙ্গে আহমেদ খান বলেন, ‘আমি পাঁচ থেকে ছয়জনের সাথে কথা বলেছি। তারা আমার সাথে দেখা করতে আসবে। তারা কিডনি কিনতে চান এবং আমাকে সহায়তা করতে চান।’ কিডনি বিক্রি করা টাকা দিয়ে ঋণদাতাদের ঋণ পরিশোধ করার পাশাপাশি পুনরায় ব্যবসা চালু করবেন বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন প্রকাশ করা নিয়ে সমালোচনার পর রিডার পত্রিকাটির সম্পাদক হায়াৎ ভাট আরব নিউজকে বলেন, ‘এটি একটি ভুল ছিল।’

আহমেদ খান বলেন, ‘কাশ্মীর এক বছর বন্ধ না রাখলে আমি এই সমস্যার মুখোমুখি হতাম না। আমি কিছু করতাম।’

আর্থিক সংকটে ভোগা আহমেদ খান বলেন, ‘ভারতের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে যে ব্যবসায়িক ক্ষতি হয়েছে, তার জন্য সরকারের কাছ থেকে আমার ক্ষতিপূরণ দরকার।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft