রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

কাল থেকে শুরু ইজতেমা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনের জোড় ইজতেমা। জোড় ইজতেমা উপলক্ষে গতকাল বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন।

এ উপলক্ষে ইজতেমার সকল প্রস্ততি নিয়েছেন মাওলানা যোবায়ের অনুসারীরা। আগামী শনিবার মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।

জানা গেছে, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।

এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনসেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নেবেন। দেশের সব জেলায় মসজিদে মসজিদে স্বল্প পরিসরে মুসল্লিরা জোড় ইজতেমা পালন করছেন। এখানে শুধু চার জেলার মাত্র চার হাজার মুসল্লি অবস্থান নেবেন। টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft