শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু

  • আপডেট হয়েছে : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৬২ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে।

জাতিসংঘের হিসাব মতে, এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তারমধ্যে বর্তমানেই ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। গতমাসের জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন।

এদিকে, জাতিসংঘ গতকাল জোর দিয়ে বলেছে, ইয়েমেনের যুদ্ধবিরতি খুবই জরুরি। বিশ্ব সংস্থাটি বলছে, দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর গত ছয় বৎসরের সৌদি আগ্রাসনের কারণে অন্তত দুই লাখ ৩৩ হাজার মানুষ মারা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft