1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইসরায়েল নিয়ে কঠোর সমালোচনা প্রভাবশালী সৌদি প্রিন্স‘র - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

ইসরায়েল নিয়ে কঠোর সমালোচনা প্রভাবশালী সৌদি প্রিন্স‘র

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৮ বার পড়া হয়েছে

কঠোর ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছেন প্রভাবশালী সৌদি প্রিন্স। গতকাল রবিবার (৬ ডিসেম্বর) বাহরাইনের মানামায় অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন সৌদি আরবের প্রিন্স তুর্কি বিন আল ফয়সাল। মানামা ডায়ালগ শীর্ষ সম্মেলনে অনলাইনে উপস্থিত ছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

প্রিন্স তুর্কি বলেন, ‘নিরাপত্তা বিষয়ক অতি তুচ্ছ অভিযোগের ভিত্তিতে তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষসহ সবাইকে বন্দী শিবিরে আটক করে রাখে ইসরায়েল। যারা কোনো সুবিচারের নিশ্চয়তা ছাড়াই বন্দীজীবন পার করছে।’

ইসরায়েলের ‘উচ্চ নৈতিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল’ থাকার চিন্তাধারা পরিবর্তন করে ‘পশ্চিমা সম্রাজ্যবাদি’ শক্তির অধীনে থাকা ফিলিস্তিনিদের জীবন যাতনার বর্ণনা দেন প্রিন্স তুর্কি আল ফয়সাল।

ইসরায়েল সেনাদের হত্যাকাণ্ড ও বসতি উচ্ছেদের সমালোচনা করে তুর্কি আরো বলেন, ‘ইসরায়েলের সেনারা যাদের মন চায় তাদের ঘর ধ্বংস করছে এবং যাকে ইচ্ছা তাকে হত্যা করছে।’

অত্যন্ত কঠিন ভাষায় তিনি আরো বলেন, ‘অতি ক্ষুদ্র অস্তিত্ব নিয়ে হুমকিতে থাকা দেশ, যাকে চারপাশের রক্তপিপাসুরা অস্তিত্বহীন করতে মরিয়া তারা এখনও মনে করে যে সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করতে তারা বেশ আগ্রহী।’

প্রিন্স তুর্কি আল ফয়সাল দুই দশকের বেশি কাল যাবত সৌদি আরবের আরবের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সৌদি রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কাজ করেন।

অবশ্য ইসরায়েল বিষয়ে সৌদি প্রিন্স আনুষ্ঠানিক কোনো অবস্থানের কথা জানাননি। ইসরায়েল বিষয়ে তাঁর অবস্থানকে সৌদি বাদশাহ সালমানের অবিকল রূপ বলে আখ্যায়িত করা হয়। অবশ্য সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বেশ তৎপর।

দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন করে স্থায়ী শান্তি চুক্তি সম্পন্ন হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে বেশ কয়েকবার জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান কয়েক দশকের সংঘাত নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ না করেই ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করে উপসাগরীয় দুই দেশ আরব আমিরাত ও বাহরাইন।

স্বাভাবিক সম্পর্ক চুক্তি সম্পন্ন করায় বাহরাইন ও আরব আমিরাতের পক্ষ থেকে ইসরায়েলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ককে ছুরিকাঘাত বলে আখ্যায়িত করে ফিলিস্তিন। সূত্র : ভয়েস অব আমেরিকা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft