রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

ইথিওপিয়ায় নিহত শতাধিক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৮ বার পড়া হয়েছে

ইথিওপিয়ার বন্দুকধারীদের গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার বেনিশ্যাঙ্গুল-গুমুজ এলাকায় তাদের হত্যা করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

ইথিওপিয়ার মেটেকেল অঞ্চলের বুলেন কাউন্টির বেকোজি গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। অঞ্চলটিতে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন।

আফ্রিকার দ্বিতীয় জনসংখ্যাবহুল দেশটিতে প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৮ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিতভাবে সহিংসতা লেগে আছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের থেকে গণতান্ত্রিক সংস্কার ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি।

গত ছয় সপ্তাহ ধরে উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াই চলছে। এ যুদ্ধে সাড়ে ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েনের কারণে অন্যান্য অঞ্চল সেনাশূন্য হওয়ায় নিরাপত্তার হুমকি দেখা দিয়েছে।

ইথিওপিয়ার জ্যেষ্ঠ এক আঞ্চলিক কর্মকর্তা গাসু ডুগাজ জানিয়েছেন, বেনিশ্যাঙ্গুল-গুমুজ অঞ্চলের হামলা নিয়ে কর্তৃপক্ষ অবগত রয়েছে। হতাহত ও হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft