শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

আজ থেকে দেশের ১০ জেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

দেশের ১০ জেলায় আজ থেকে করোনা সংক্রমণ শনাক্তের জন্য অ্যান্টিজেন টেস্ট শুরু করা হচ্ছে। এই পদ্ধতিতে মাত্র ২০ মিনিটের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত করা সম্ভব হবে। জেলাগুলো হচ্ছে-যশোর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, মেহেরপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ ও মাদারীপুর।

আজ শনিবার থেকে দেশের ১০টি জেলায় সদর হাসপাতালে এই পরীক্ষার এই সুবিধা পাওয়া যাবে। প্রাথমিকভাবে ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হলেও এই সুবিধা পর্যায়ক্রমে বাকি জেলাগুলিতে চালু হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গত বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে অ্যান্টিজেন পরীক্ষার জন্য এই ১০ জেলার স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শীরিন।

তিনি বলেন, আমাদের কাজ ছিল শুধু প্রশিক্ষণ দেওয়া। সেটা আমরা দিয়ে দিয়েছি। প্রতিটি জেলায় ১০ জন চিকিৎসক, ১০ জন মেডিকেল টেকনোলোজিস্ট ও ১০ জন পরিসংখ্যানবিদকে আমরা প্রশিক্ষণ দিয়েছি।

দেশে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা বাড়তে থাকলে সংশ্লিষ্টরা অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেওয়ার কথা বলে আসছিলেন। শেষ পর্যন্ত গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. বিলকিস বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে এই পদ্ধতিতে করোনা পরীক্ষায় সরকারের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। তবে এরপরও দেশে অ্যান্টিজেন টেস্ট চালু করা যায়নি।

এর আগে, গত ১০ জুলাই নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষার সুযোগ প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কভিড-১৯ মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও ঔষধ প্রশাসনকে অ্যান্টিজেন নির্ভর পরীক্ষার অনুমতির জন্য পরামর্শ দেয়। তবে এরপর দুই মাস পেরিয়ে গেলেও এই টেস্ট শুরু করতে পারেনি সরকার।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, অ্যান্টিজেন পরীক্ষার জন্য কোন কিটটি সবচেয়ে ভালো বা কার্যকর, সেটি নিশ্চিত না হওয়ার কারণে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে। শনিবার থেকে ১০টি জেলায় এই টেস্ট শুরু হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft