মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

দীপিকা থেকে হয়ে গেলেন ‘তারা’!

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে

টুইটারে নিজের নাম হঠাৎ করে দীপিকা পাডুকো পরিবর্তন করেছেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। সত্যিই কী তিনি নিজের নাম পরিবর্তন করেছেন নাকি! আগে ছিল ‘দীপিকা পাড়ুকোন’। হয়ে গেল ‘তারা’।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রকাশিত খবরে বলা হয়েছে, পাঁচ বছর হয়ে গেল। সেই কর্সিকায় দেখা হয়েছিল ‘তারা’ আর ‘বেদ’-এর। তারপর কত্ত ‘তামাশা’! আজ সেই স্মৃতিচারণ করলেন ‘তামাশা’ ছবির অভিনেত্রী। যার চরিত্রের নাম ছিল ‘তারা’।

বেদের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কপুর। এই ছবিতে রণবীর কপুরের অভিনয় নিয়ে তুমুল প্রশংসা হয়েছিল তখন। অন্যদিকে গল্প বলার অভিনবত্ব, ছবি নির্মাণের কৌশল, গানের ব্যবহার— সব মিলিয়ে পরিচালক ইমতিয়াজ আলির ঝুলি ভরে উঠেছিল প্রশংসায়।

বিশেষ করে, ‘আগর তুম সাথ হো’ গানটির শুরুর মুহূর্তের দৃশ্যায়নের ক্লিপিংটি আজও ইউটিউবে ব্যপক জনপ্রিয়।

আর গান? এ আর রহমানের সুরে পাগল হয়ে গিয়েছিলেন দর্শক। সামাজিক ইস্যু নিয়ে তৈরি সেই ছবিটির পাঁচ বছর বয়স হল শুক্রবার। নিজের টুইটারের নাম বদলের মধ্যে দিয়েই জন্মদিনটি পালন করলেন দীপিকা।

রণবীর ও দীপিকার অনুগামীরা টুইটারে হ্যাশট্যাগ ‘ফাইভ ইয়ার্স অফ তামাশা’ লিখে ট্রেন্ডিং চালু করে দিয়েছেন এদিন সকাল থেকে। কেউ কেউ আবার বলছেন, এই ছবিটা তাদের জীবনের আসল অর্থ বুঝতে সাহায্য করেছে।

শুধু তাই নয়, টুইটারের ছবিটিও বদলে দিলেন। ‘তামাশা’ ছবির একটি পোস্টার আপলোড করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর আর দীপিকা একে অপরের ঘাড়ে হাত দিয়ে রয়েছেন আর হাসছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft