1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

বুধবার (১১ নভেম্বর) রাতে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়েছেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আকরাম হােসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে গড় পাসের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। স্কুল পর্যায়ে পাস করেছেন ১৭ হাজার ১৪০ জন, স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএর ওয়েবসাইটে ফল জানা যাবে। এ ছাড়াও উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে ফল জানানো হবে।

ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এ জন্য প্রার্থীদের পরীক্ষার ঘরে (Exam) ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সিলেক্ট করতে হবে।

গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২জন প্রার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। গত ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমানারি পরীক্ষার ফল প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এর আগে গত ৩০ আগস্ট ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছিলেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ ভাগ। ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft