1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন, সড়ক অবরোধ, অবস্থান ধর্মঘট অফিস ঘেরাওসহ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে
দুর্গা পূজার অনুদানের চেক বিতরণে অনিয়ম-দুর্নীতি ও আত্মীয়করণ করায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি বিশ্বনাথ সরকার বিটুর অপসারণের দাবিতে বুধবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গাইবান্ধা কার্যালয় ঘেরাও করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচী পালন করে।
পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ধানঘড়া এলাকায় ব্যস্ততম গাইবান্ধা-পলাশবাড়ি সড়কটি আধা ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী। সেখানে তারা মানববন্ধন, অবস্থান ধর্মঘট, প্রতিবাদ সমাবেশের কর্মসূচী পালন করে। পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন স্বপন রায়, দীপক রায়, সুদেব চৌধুরী, বিমল সরকার, মাখন সরকার, নিমাই ভট্টাচার্য, গৌতম চন্দ্র, রামেশ্বর সাহা, গোপাল চন্দ্র পাল, শংকর দত্ত, রাকেশ কুমার দে বাপ্পি, দেবাশীষ চক্রবর্ত্তী, উজ্জল চক্রবর্ত্তী, সুজন প্রসাদ, রামপ্রসাদ সাহা, রকি দেব, পলাশ চাকি, সুমন চক্রবর্ত্তী, অভিজিৎ সরকার, অশ্বিনী বর্মন, সুরজিৎ বকসী দোলন, ডা: বিশ্বজিৎ বর্মন, সুমন সরকার জয় এবং সাত উপজেলার ছাত্র যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা সম্প্রতি শেষ হওয়া গাইবান্ধা জেলার ৫শ’ ৫৮টি মন্দির ও পূজা মন্ডপের নামে ট্রাস্টের মাধ্যমে সরকার বরাদ্দকৃত টাকা বিতরণে অনিয়ম এবং সীমাহীন দুর্নীতি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া অবিলম্বে ট্রাস্টের ট্রাস্টি বিশ্বনাথ সরকার বিটুকে দুই সপ্তাহের মধ্যে অপসারণ দাবি জানানো হয়। অন্যথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখা ধর্মঘট, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার আন্দোলনের আল্টিমেটাম ঘোষণা করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft