1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

সৌমিত্রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা এবং চলচ্চিত্রকার সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

প্রখ্যাত এ অভিনেতা কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রোববার দুপুরে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সৌমিত্রের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর গত ৬ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

একদিন অন্তর একদিন তার কিডনির ডায়ালাইসিস করা হচ্ছিল। ২৪ অক্টোবর থেকে তার শারীরিক অবস্থার মূলত অবনতি হতে থাকে। তার পর ধীরে ধীরে তিনি চেতনাহীন হয়ে পড়েন।

গত বুধবার জনপ্রিয় এ অভিনেতার শ্বাসনালিতে অস্ত্রোপচার হয়। এর পর গত শুক্রবার থেকে সৌমিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতেও তিনি সাড়া দিচ্ছিলেন না।

এর পরই আজ তার মৃত্যুর সংবাদ দিল বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ঐতিহাসিক অমর সৃষ্টি ‘অপুর সংসার’ চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। উচ্চশিক্ষা গ্রহণ কলকাতায়।

বাংলা চলচ্চিত্রের এই দিকপাল পেয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। এ ছাড়া আরও দেশ-বিদেশের বহু পুরস্কার পেয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft