1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে এম,পি শিবলী সাদিকের বিরামপুরে আগমনে আওয়ামীলীগের পথসভা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক সিঙ্গাপুরে সফল অপারেশন ও চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে বিরামপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ৩টায় রেল স্টেশন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে বিরামপুর রেল স্টেশন এসে পৌঁছালে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকা বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এ চার উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠন, বিরামপুর প্রেসক্লাব এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে এম,পি শিবলী সাদিক তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করায় নির্বাচনী এলাকার সর্ব স্তরের জনগণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এতে আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল।
এসময় অন্যান্যদের মধ্েয আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জ্বাক, সিনিয়র সহ-সভাপতি মৃত্যুঞ্জয় স্বদেশ প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!