1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

রাঙ্গামাটিতে ঘুম থেকে তুলে দুইজনকে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের ব্রাশফায়ারে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, কাপ্তাই উপজেলার গর্জনিয়া পাড়ার বাসিন্দা রনজিত কাবার্রীর ছেলে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২) এবং রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়ার বাসিন্দা মৃত কালাচান ত ঙ্গ্যার ছেলে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪২)।

বুধবার (১১ নভেম্বর) ভোরে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার ভোর ৩টার দিকে একদল অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা বাড়িতে প্রবেশ করে। সেই সময় ধনঞ্জয়ের বাড়িতে অবস্থান করছিলেন সুভাস তঞ্চঙ্গ্যাও। পরে সন্ত্রাসীরা তাদের দুইজনকে ঘুম থেকে ডেকে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়েছে। নিহত দুইজনই জেএসএস সংস্কারের কর্মী বলে জানা গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সুভাষ তঞ্চঙ্গ্যা গাঁয়ে দুই এবং ধনঞ্জয়ের গাঁয়ে পাঁচটি গুলির দাগ রয়েছে। তাদের উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft