1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

যুক্তরাষ্ট্রে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের সমস্যা নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার বলেছেন, মার্কিন নির্বাচনে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের কোনো সমস্যা নেই।

পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না উল্লেখ করে ড. মোমেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যে কেউ ক্ষমতায় আসুক না কেন, আমাদের কোনো সমস্যা নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কে জিতবে তা এত আগেই বলা যাচ্ছে না। ‘এটি প্রযুক্তিগতভাবে ভিন্ন ধরনের একটি নির্বাচন। তারা প্রতিটি রাজ্যের মর্যাদা ধরে রেখে খুব সুন্দরভাবে ব্যবস্থাটি তৈরি করেছে।’

ড. মোমেন বলেন, বাংলাদেশের অর্থনীতি খুব ভালো করছে এবং বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে খুব ভালো অবস্থানে রয়েছে।

‘আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি। কোনো দেশের সাথে আমাদের শত্রুতা নেই। আমরা সবার মঙ্গল কামনা করি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মনে করেন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ খুব ভালোভাবে কাজ করবে। ‘আমাদের সুসম্পর্ক রয়েছে।’

মন্ত্রী বলেন, বাংলাদেশ সর্বত্র স্থিতিশীলতা দেখতে চায়। ‘আমরা দৃঢ় স্থিতিশীলতা চাই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারি শুরুর পর থেকেই ট্রাম্প প্রশাসনসহ অনেক দেশ নিজ নিজ দেশে ব্যস্ত সময় পার করছে।

নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা না থাকায় বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ধারাবাহিকতার ব্যাপারে আশাবাদী। সূত্র: ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft