1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

মহানবী(সা.) সম্পর্কে কটূক্তি: গ্রেফতার জবির বহিষ্কৃত সেই ছাত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক। দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

জবির প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছাত্রী তিথি সরকারের বিরুদ্ধে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করার অভিযোগে গেল ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আদেশে তাকে সাময়িক বহিষ্কার করে। এর আগে গেল ২৪ অক্টোবর ক্যাম্পাসে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী।

পল্লবী থানায় ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার কথা জানিয়ে তার ক্ষতি করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে একটি জিডি করেছিলেন ওই ছাত্রী।

তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন। এ অভিযোগ ওঠার পর তাকে সেই পদ থেকেও সাময়িক বহিষ্কার করে সংগঠনটি।

এর মধ্যে তিথি সরকারের খোঁজ মিলছে না মর্মে গত ২৮ অক্টোবর রাজধানীর পল্লবী থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিথির বোন।

সবশেষ গত ৫ নভেম্বর তিথির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি সরকার গত ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে নিজের ফেসবুক পেজ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তি করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft