1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

মধ্য আমেরিকায় ঘূর্ণিঝড়ে নিহত ১৫০

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘এটা’র আঘাতে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভূমিধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এছাড়া প্রচণ্ড বাতাস ও টানা বর্ষণে বহু বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছেন। খবর বিবিসির।

প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও।

দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামমাতি গণমাধ্যমকে জানান, মধ্যাঞ্চলের কুয়েজা এলাকায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গাছপালা পড়ে এবং রাস্তাঘাট ভেঙে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

এর আগে কর্তৃপক্ষ নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছিল।

প্রতিবেশী দেশ নিকারাগুয়ায় গত শনিবার ৪ মাত্রার হারিক্যান ‘এটা’ ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রথমে আঘাত হানে।

এরপর এটি পার্শ্ববর্তী আরেক দেশ হন্ডুরাসে আঘাত হানে। তারপর এটি তাণ্ডব চালায় গুয়াতেমালায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft