1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

ভোগান্তি কমিয়ে ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বর্তমান প্রেক্ষাপটে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায় সে ব্যাপারে সুপ্রীম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

আজ বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে ‘সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০১৯” গ্রহণ করে রাষ্ট্রপতি বিচারকদের বলেন, “বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায় বিচার নিশ্চিত করুন।”

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি তারিক-উল-করিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি নাইমা হায়দার।

রাষ্ট্রপতি বলেন, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে আবদুল হামিদের সাথে সাক্ষাত করে রিপোর্ট পেশ করেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম বিশেষ করে করোনাকালে বিচার কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করায় বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft