1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিরোধী দলগুলোর রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছে : ফখরুল - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

বিরোধী দলগুলোর রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছে : ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৬০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বা অধিকার কেড়ে নেয়া হয়েছে।

শনিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোরের বাসভবনে হামলাসহ পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মক আহত করার কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি প্রদান করেন।

এসময় মাগুরা জেলা বিএনপি কার্যালয় ও আহসান হাবীব কিশোরের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলাসহ পৌর যুবদল নেতাকে পৈশাচিক কায়দায় কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়।

তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে আওয়ামী শাসনকে প্রলম্বিত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে। এসময় ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার ঘৃণ্য অপকৌশলের অংশ হিসেবে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের নারকীয় বিভৎসতা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মাগুরা জেলা বিএনপি কার্যালয়সহ আহসান হাবীব কিশোর এর বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নারকীয় তাণ্ডব এবং পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার ঘটনায় আবারো প্রমাণিত হলো- সারাদেশটাকে এখন নিরাপত্তাহীনতার অতল গহব্বরে নিমজ্জিত করা হয়েছে।

তিনি বলেন, দেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দলগুলোর সকল অধিকার হরণের মাধ্যমে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দেশকে বিরোধী দলমুক্ত করে আওয়ামী একচ্ছত্র শাসন দীর্ঘমেয়াদে ভোগ করতেই বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হয়েছে।

শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদ না থাকলে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও যুবদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার সাহস পেতো না সন্ত্রাসীরা। ধারাবাহিকভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং এর লাগাম টেনে ধরতে সরকারের অনিচ্ছাই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত গতিতে চালিয়ে যেতে আরো উৎসাহিত করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft