
বিরামপুরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
১২নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সভা কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মধ্য অর্থনৈতিক ,শিক্ষা ও চাকুরী,সফল জননী ,নির্যাতনের বিভীষিকা জয় এবং সামাজিক উন্নয়নে সাফল্য অর্জন কারী নারীদের খুঁজে বের করে তাঁদের সন্মানিত করার উদ্দেশ্য এই সভা অনুষ্ঠিত হয় ।এসময় নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মেজবাউল ইসলাম মন্ডল , মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা সুলতানা ,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ,উপজেলা পরিষদের বিভন্ন দপ্তরের কর্মকর্তা গন ,ইউ পি চেয়ারম্যান বৃন্দ সহ অনেকে উপস্হিত ছিলেন ।