1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান আল খলিফা মারা গেছেন

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আজ বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে তিনি মারা যান। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাজকীয় আদালত শোক প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ ছাড়া, বিস্তারিত আর কিছু জানায়নি বাইরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রধানমন্ত্রীর মৃতুতে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এসময় দেশটির পতাকা অর্ধনমিত থাকবে। শেখ খলিফা বিন সালমান আল খলিফার মরদেহ দেশে আনার পর দাফন সম্পন্ন করা হবে। দাফনকার্যে কেবল সীমিত সংখ্যক ঘনিষ্ঠরা অংশগ্রহণ করবে।

বিশ্বে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীদের মধ্যে একজন ছিলেন খলিফা বিন সালমান আল খলিফা। কয়েক দশক ধরে তিনি বাইরাইনের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন। শেখ খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে। খলিফা বিন সালমান আল খলিফা বিশ্বের অন্যতম দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন যিনি কয়েক দশক ধরে তার দ্বীপের দেশটির সরকারকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১১ সালের আরব বসন্তের বিক্ষোভ থেকে বেঁচে গিয়েছিলেন যা দুর্নীতির অভিযোগে তাকে অপসারণের দাবি জানিয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft