1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

বগুড়ায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

একটি ট্রাকের চালক আবু বকর সিদ্দিক (৩০) ও তার সহকারী আবু সাঈদ (২৮) নামে দু‘জন বাসের ধাক্কায় মহাসড়কে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বগুড়ার শেরপুর উপজেলায়। এ ঘটনায় আরও দুই ট্রাক চালক গুরুতর আহত হন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক আবু বকর সিদ্দিক শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের হবিবর রহমানের ছেলে এবং ট্রাকের সহকারী আবু সাঈদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

হাইওয়ে পুলিশের শেরপুর দশমাইল ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী গণমাধ্যমকে জানান, দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক জব্দ করা গেলেও বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা নেওয়া হবে।

স্থানীয়রা জানায়, বিকেলে মহাসড়ক সম্প্রসারণ কাজে নিয়োজিত দুইটি ট্রাক শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় দাঁড়ানো ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রেজভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ট্রাকগুলোর পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক আবু বকর সিদ্দিক ও তার সহকারী আবু সাঈদ নিহত হন।

অপর ট্রাকের চালক জাকির হোসেন ও সৈকত মিয়া আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft