1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল

ফ্রান্সের দূতাবাস বন্ধ করার হুমকি

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

মহানবী হজরত মুহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননার জন্য ফ্রান্স সরকার নিঃশর্ত ক্ষমাসহ ৫ দফা দাবি না বাস্তবায়ন করলে ঢাকায় দেশটির দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত।

আজ শনিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এ হুমকি দেন সংগঠনটির চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। এসময় তিনি জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ, ফরাসি পণ্য বর্জন এবং জাতিসংঘে নিন্দা প্রস্তাব উপস্থাপনসহ ৫ দফা দাবি জানিয়েছেন।

আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—সংগঠনটির নির্বাহী চেয়ারম্যান আল্লামা আব্দুল বারী জেহাদী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদৌল্লা, ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম এ মতিন, স উ ম আব্দুস সামাদ, অ‌্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রেজভী, ড. হাফেজ হাফিজুর রহমান, অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ ড. আফজাল হোসাইন, সৈয়দ মুজাফফর আহমাদ, আব্দুল মালেক বুলবুল, পীরে তরিকত মোহাম্মদ আলী পেশওয়ারী, মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী, মুফতি জসিম উদ্দিন আল আযহারী, হাফেজ মাওলানা মনিরুজ্জামান আল কাদেরী, মোবারক হোসেন ফরায়েজী, অধ্যক্ষ ইসমাঈল নোমানী, আব্দুল হাকিম প্রমুখ।

আল্লামা কাজী মঈনুদ্দিন বলেন, ‘প্রাণাধিক প্রিয় নবীর অপমান কোনো মুসলমান সইবে না। তাই আজ সুন্নি জনতা রাজপথে। ফ্রান্সের রাষ্ট্রপতি ও সে দেশের পত্রিকা শার্লি হেবদোকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে বাংলাদেশকে ফ্রান্সের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রয়োজনে সুন্নি জনতাকে নিয়ে আমরা ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেবো।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft