1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

ফুলছড়িতে মন্দিরের জায়গায় ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়িতে মন্দিরের জায়গায় ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর মন্দিরের সামনে সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সনাতন ধর্ম ও সাধারণ লোকজন অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা ধর্মীয় প্রতিষ্ঠান নষ্ট না করে, বিকল্প স্থানে সরকারি পরিত্যাক্ত খাস জমিতে ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।
তারা বলেন, দক্ষিণ কাঠুর মন্দিরে সনাতন ধর্মালম্বীরা বহু প্রাচীনকাল থেকে ধর্মীয় উৎসব অঙ্গন, মাকরী সপ্তমী, সশ্বান, শীবের মেলা, দূর্গাপূজা, কালিপূজা, হরিবাসর, মহানামযজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান করে। উক্ত স্থানে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হলে সনাতন ধর্মের লোকজন পূজা অর্চনা থেকে বঞ্চিত হবে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলার পূজা উদ্যাপন কমিটির সভাপতি অশ^নী কুমার বর্মন, গ্রামবাসীর মধ্যে গণেশ চন্দ্র বর্মন, হরিশ চন্দ্র বর্মন, হৃদয় চন্দ্র বর্মন, প্রদীপ কুমার বর্মন, ইন্দু বালা ও উষা রাণী প্রমুখ।
বক্তারা অরো বলেন, প্রতিবছর আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ হই। আমরা সনাতন ধর্মালম্বী, হতদারিদ্রতার মধ্যে থেকে জীবিকা নির্বাহ করি। আমরা এখানে দীর্ঘদিন থেকে শত কষ্টের মাঝে সাধ্যমতো হারিচাদা তুলে সব ধরনের পূজা অর্চনা করে আসছি। আজ আমাদের মন্দিরের জায়গায় ভূমি অফিস নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আমরা এই পরিকল্পনার প্রতিবাদ জানাই এবং আমাদের মন্দিরে পূজা অর্চনা অব্যাহত রাখার দাবি জানাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft