1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

পড়ে থাকা জুতায় শনাক্ত হলো বিকাশের খুনি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

লক্ষীপূজা দেখে বাড়ি ফিরার পথে মোবাইল ফোনের জন্য বিকাশ চন্দ্র বর্মণ (১৬) নামে এক কিশোরকে জবাই করা হয়। পরবর্তীতে লাশের পাশে অন্য এক ব্যক্তির এক জোড়া জুতাও খুঁজে পায় পুলিশ। নিহতের লাশ তার বাড়ির ৫৫০ গজ দূরে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। নিহত বিকাশ চন্দ্র বর্মণ কুমিল্লার মুরাদনগর সদর এলাকার জেলে পাড়ার প্রহলাদ চন্দ্র বর্মণের ছেলে। সে পেশায় দর্জি ছিলেন।

মঙ্গলবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম-উল-আহসান। তবে উদ্ধার হওয়া জুতা খুনিকে গ্রেফতার করতে সহায়তা করেছে বলে জানান তিনি।

গত ৩০ অক্টোবর মুরাদনগর উপজেলায় এ ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় শাকিব (২৪) নামে এক যুবককে। তিনি মুরাদনগর উপজেলার করিমপুর গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলন সূত্রে ও মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ জানান, গত ৩০ অক্টোবর বিকাশ চন্দ্র বর্মণ লক্ষীপূজা দেখতে ঘর থেকে বের হন। পূজা দেখে ফেরার পথে বৃষ্টি শুরু হয়। বাড়ির অদূরে একটি ছয়তলা দালানের পাশে আশ্রয় নেয় বিকাশ ও তার সঙ্গী উত্তম বর্মণ (২১), অজয় চন্দ্র সরকার (২২) ও আসামি শাকিব। একটি পূজা মণ্ডপে একসাথে নাচ-গান করেছিল তারা।

বৃষ্টি না থামায় বিকাশকে রেখে উত্তম বর্মণ ও অজয় চন্দ্র সরকার বৃষ্টিতে ভিজে বাড়ি চলে যায়। তার একটু পরে বিকাশও বাড়ির উদ্দেশে রওনা দেয়। বিকাশের পিছু নেয় শাকিব। এক পর্যায়ে শাকিব বিকাশের পথরোধ করে। বিকাশের মোবাইল ফোনটি কেড়ে নিতে ধস্তাধস্তি শুরু করে। শাকিব তার সাথে থাকা ছুরি দিয়ে বিকাশকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় বিকাশ দৌড়ে বাড়ির কাছে চলে যায়।

এ সময় শাকিবও দৌড়ে বিকাশের ঘাড়ে আঘাত করে। বিকাশ নিস্তেজ হয়ে পাশের পুকুরে পড়ে যায়। রাত তখন সাড়ে ৩টা। ঝুম বৃষ্টি। সে বাঁচার জন্য চিৎকার করলেও গভীর রাত আর বৃষ্টির শব্দে তার ডাক কারো কানে পৌঁছেনি। শাকিব তাকে জবাই করে।

তিন দফা হামলায় বিকাশের মৃত্যু নিশ্চিত করে ১০ হাজার টাকার কম মূল্যের মোবাইল ফোনটি নিয়ে চলে যায় সাকিব। এ সময় সাকিব তার পায়ের জুতাগুলো রেখে চলে যায়।

এ ঘটনায় ২ নভেম্বর অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা প্রহলাদ চন্দ্র বর্মণ। পরে পুলিশ তদন্ত শুরু করে। লাশের সাথে উদ্ধার হওয়া জুতার মালিককের সন্ধান করতে থাকে।

গ্রেফতার হওয়ার পর সাকিব স্বীকারোক্তি দেয়, লাশের পাশে উদ্ধার হওয়া জুতা জোড়া তার। সে পেশায় কখনো সিএনজি অটোরিকশা চালক,কখনো ব্যাটারিচালিত অটোরিকশা চালক। মোবাইল ফোনের জন্য বিকাশকে খুন করে। এ সময় খুনের কাজে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা নাহিদ আহম্মেদ জানান, উদ্ধার হওয়া জুতা ও মোবাইল ফোনের কললিস্ট ধরে তদন্ত শুরু করা হয়। চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে সোমবার রাতে শাকিবকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft