1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রকাশ্যে অশ্লীল ভিডিও শুট! অতঃপর.. - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি

প্রকাশ্যে অশ্লীল ভিডিও শুট! অতঃপর..

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

ভারতের গোয়ায় সমুদ্রের পাড়ে অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার পক্ষ থেকে বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় আজ বৃহস্পতিবার তাকে উত্তর গোয়া থেকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, পুনমের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি গোয়ায় সমুদ্রের পাড়ে অশ্লীল ভিডিও শুট করেছেন। গোয়া ফরওয়ার্ড পার্টির সহসভাপতি দুর্গাদাস কামাত অভিযোগ করেছেন, রাজ্যটির চাপোলি ড্যামে ‘পর্ণ ভিডিও’ শুট করেছেন পুনম।

ওই জায়গাটি ভারতের পানিসম্পদ দপ্তরের নিয়ন্ত্রণাধীন। এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্নও করেছেন তিনি।

প্রশ্ন রেখে দুর্গাদাস কামাত বলেন, ‘দিনে দিনে গোয়াকে কী নীল ছবি তৈরির জায়গা করে তোলার চেষ্টা হচ্ছে?’ তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ার মুখ্যমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

আজ বৃহস্পতিবার গোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই শুটিংয়ের অনুমতি দেওয়া পুলিশ পরিদর্শক ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পুনম পাণ্ডেকে পুলিশি জেরার মুখে পড়তে হবে।

পুনম পাণ্ডে নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। এসব বিতর্কিত কর্মকাণ্ডে প্রায়ই সংবাদের শিরোনাম হন। গত সেপ্টেম্বরে সদ্য বিবাহিত স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। তখন তারা দুজনেই দক্ষিণোয়ায় হানিমুনে ছিলেন। তার করা অভিযোগে তার স্বামী গ্রেপ্তারও হয়েছিলেন।

এ ঘটনায় বিক্ষোভ করেছেন অনেক স্থানীয়। তাদের প্রশ্ন, খোলা জায়গায় কীভাবে এমন ভিডিও শুট করার অনুমতি দিলো পুলিশ? ঘটনাটিকে ঘিরে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft